তারের ভেতরে নদী
পরমাণু থেকে পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত বিদ্যুৎ — ১৪১ পাতা, ৫৪ অধ্যায় — সঙ্গে একটি ইন্টার্যাকটিভ সংস্করণ, যার ছবিগুলো সত্যিই নাড়াচাড়া করা যায়।
ছোটদের বিজ্ঞান সিরিজ · ২১
গুজব, পরিসংখ্যান আর "প্রমাণ" — যাচাই করার হাতিয়ার। যেকোনো দাবির সামনে দুটো প্রশ্ন রাখলেই বেশির ভাগ গুজব থেমে যায়: কে বললো, আর কীভাবে জানলো।
পড়া ও ছড়িয়ে দেওয়া — দুটোই বিনামূল্যে। পরিবারে, স্কুলে, পাঠচক্রে।
বাংলা সংস্করণ (পিডিএফ)
বাংলা · PDF · ৮৯ পৃষ্ঠা · ২.২ MB
রোজ সকালে ফোনে এমন কিছু আসে যা সত্যি হলে ভয়ংকর, আর মিথ্যে হলে হাস্যকর। কোনটা কোনটা, সেটা ঠিক করার জন্য বিশেষ কোনো প্রতিভা লাগে না। লাগে কয়েকটা প্রশ্ন আর একটু অভ্যাস।
এই বইটা রাজনীতি নিয়ে নয়, আর কোন দাবি সত্যি কোনটা মিথ্যে তার তালিকাও নয়। তালিকা পুরোনো হয়ে যায়, প্রশ্নগুলো হয় না। এখানে যা আছে তা হলো একগুচ্ছ যন্ত্রপাতি — শতাংশ পড়ার নিয়ম, গড় আর মধ্যকের তফাত, "একসঙ্গে ঘটা" আর "কারণ হওয়া"-র তফাত, আর সবচেয়ে জরুরি: একটা দাবি কোথা থেকে এল সেটা কীভাবে খুঁজে বের করা যায়।
আগে থেকে যা জানা থাকলেই চলবে: যোগ, গুণ, ভাগ আর শতাংশ। ব্যস। একটাও নতুন সূত্র মুখস্থ করতে হবে না — যা লাগবে, পাতাতেই বের করা আছে।
৩১ পাতায় গিয়ে থামো। ওই দুই পাতায় একটা প্রশ্নের উত্তর বের করা হয়েছে দুটো একেবারে আলাদা রাস্তায় — একবার দশ হাজার মানুষকে ছবিতে এঁকে গুনে, আরেকবার একটা ছোট ছকে ভাগ করে। দুটোতেই উত্তর হুবহু ৫০ শতাংশ, আর সেই উত্তরটা প্রায় সবাইকে চমকে দেয়। আর একটা কাগজ-কলম হাতের কাছে রাখো — ৭৪ আর ৭৫ পাতার দুটো কাজ দশ মিনিটের।
আর কাকে গোনা হলো
আর কারণ কীভাবে জানা যায়
হাজারে একজন, আর সিম্পসনের উল্টো রথ
আমার দল তোমার দল
আর পাঁচটা প্রশ্ন
যা তুমি ফরওয়ার্ড করছ, আর ভালো সন্দেহ বনাম বাজে সন্দেহ
পরমাণু থেকে পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত বিদ্যুৎ — ১৪১ পাতা, ৫৪ অধ্যায় — সঙ্গে একটি ইন্টার্যাকটিভ সংস্করণ, যার ছবিগুলো সত্যিই নাড়াচাড়া করা যায়।
কোনো কিছু কেন অন্য কিছুর সঙ্গে জুড়ে থাকে। ইলেকট্রন থেকে শুরু করে রাসায়নিক বন্ধন — লবণ, পানি, হীরা আর ডিএনএ, সবই একই ভাবনায় ব্যাখ্যা করা।
শরীরের অদৃশ্য সীমান্তবাহিনী। ইমিউন সিস্টেমের প্রতিটি সেনা — কে কীভাবে শত্রুকে চেনে, কীভাবে যুদ্ধ জেতে, আর কখনও কখনও কেন হেরে যায়।