সিরিজ পাস — সব বই, সব সংস্করণ
২১টি বই এক ডাউনলোডে — বাংলা, ইংরেজি ও ইন্টার্যাকটিভ সংস্করণ — আর ভবিষ্যতের প্রতিটা খণ্ড, যেদিন আসে সেদিনই।
ছোটদের বিজ্ঞান সিরিজ · ১২
এক বয়াম চাল থেকে শুরু করে সারের বস্তা, চুনের ভাটা আর কারখানার হিসাব — রসায়ন যেভাবে গোনে।
পড়া ও ছড়িয়ে দেওয়া — দুটোই বিনামূল্যে। পরিবারে, স্কুলে, পাঠচক্রে।
বাংলা সংস্করণ (পিডিএফ)
বাংলা · PDF · ৮৯ পৃষ্ঠা · ২.১ MB
ইংরেজি সংস্করণ (পিডিএফ)
ইংরেজি · PDF · ৮৯ পৃষ্ঠা · ২ MB
এইচএসসি-র রসায়নে সবচেয়ে বেশি মানুষ যেখানে হাল ছাড়ে, সেটা কোনো কঠিন পরীক্ষা নয়, কোনো দামি যন্ত্রও নয় — একটা গোনার শব্দ। শব্দটা মোল। শুনতে বিদেশি, দেখতে গম্ভীর, আর বইয়ের সংজ্ঞাটা এমনভাবে লেখা থাকে যে পড়ে মনে হয় কিছু একটা গোপন রাখা হচ্ছে।
গোপন কিছুই নেই। মোল মানে একটা সংখ্যার নাম, ঠিক যেমন ডজন মানে বারো। ডিম গোনার জন্য যেমন ডজন, পরমাণু গোনার জন্য তেমন মোল। এই বইয়ের গোটা কাজ ওই এক লাইন হাতে ধরে আটাশিটা পাতা হাঁটা — আর হাঁটতে হাঁটতে দেখা যে সারের বস্তা, চুনের ভাটা আর পরীক্ষার প্রশ্নপত্র তিনটেই ওই এক লাইন থেকেই বেরোয়।
কোনো সূত্র আকাশ থেকে পড়বে না। যেখানে যে সূত্র আসবে, সেই পাতাতেই তার জন্ম হবে — আগে সংখ্যা দিয়ে, তারপর অক্ষর দিয়ে। মুখস্থ করার মতো কিছু এই বইয়ে নেই।
পঞ্চাশ বছরের নীরবতা, কার্লসরুয়ে ১৮৬০, আর প্যারাঁর মেপে দেখা সংখ্যা
২১টি বই এক ডাউনলোডে — বাংলা, ইংরেজি ও ইন্টার্যাকটিভ সংস্করণ — আর ভবিষ্যতের প্রতিটা খণ্ড, যেদিন আসে সেদিনই।
পরমাণু থেকে পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত বিদ্যুৎ — ১৪১ পাতা, ৫৪ অধ্যায় — সঙ্গে একটি ইন্টার্যাকটিভ সংস্করণ, যার ছবিগুলো সত্যিই নাড়াচাড়া করা যায়।
কোনো কিছু কেন অন্য কিছুর সঙ্গে জুড়ে থাকে। ইলেকট্রন থেকে শুরু করে রাসায়নিক বন্ধন — লবণ, পানি, হীরা আর ডিএনএ, সবই একই ভাবনায় ব্যাখ্যা করা।