সিরিজ পাস — সব বই, সব সংস্করণ
২১টি বই এক ডাউনলোডে — বাংলা, ইংরেজি ও ইন্টার্যাকটিভ সংস্করণ — আর ভবিষ্যতের প্রতিটা খণ্ড, যেদিন আসে সেদিনই।
ছোটদের বিজ্ঞান সিরিজ · ১৮
বাইনারি, লজিক গেট আর কম্পিউটার কীভাবে কাজ করে। পৃথিবীর সব কম্পিউটার একটাই জিনিস দিয়ে তৈরি — সুইচ। আর সুইচ জানে মাত্র দুটো কথা।
পড়া ও ছড়িয়ে দেওয়া — দুটোই বিনামূল্যে। পরিবারে, স্কুলে, পাঠচক্রে।
বাংলা সংস্করণ (পিডিএফ)
বাংলা · PDF · ৮৯ পৃষ্ঠা · ১.৫ MB
এইচএসসি আইসিটি বইয়ে বাইনারি পড়ানো হয় রূপান্তরের নিয়ম দিয়ে — ২ দিয়ে ভাগ করো, ভাগশেষ লেখো, উল্টো করে পড়ো। লজিক গেট পড়ানো হয় সত্য-সারণি মুখস্থ করিয়ে। ফলে ছাত্র নিয়মগুলো পারে, কিন্তু জানে না কেন এই নিয়ম, আর এর সঙ্গে কম্পিউটারের সম্পর্কটা কী।
এই বইয়ে উল্টো পথে যাব। প্রথমে দেখব সুইচ দিয়ে কী কী করা যায়, তারপর দেখব ওই কাজগুলোর নাম কেন AND, OR আর XOR। শেষে দুটো সংখ্যা যোগ করার একটা যন্ত্র নিজেরাই বানিয়ে ফেলব — শুধু গেট দিয়ে। আগে থেকে যা জানা থাকলেই চলবে: যোগ করতে পারা, "ঘরের দাম" বলতে কী বোঝায় — অর্থাৎ ২০৫ সংখ্যায় ২ মানে দুশো, সেটুকু — আর একটা টর্চের সুইচ কীভাবে কাজ করে, সেই ধারণা। আর কিছু না।
৩৭ পাতায় গিয়ে থামো। ওই দুই পাতায় ১০১১ আর ০১১০ যোগ করা হয়েছে দুটো সম্পূর্ণ আলাদা রাস্তায় — একবার দশে গিয়ে, একবার দুইয়েই থেকে। দুটোতেই উত্তর ১০০০১। ওইটা বইয়ের মেরুদণ্ড। আর হাতের কাছে একটা কাগজ-কলম রাখো — এই বইয়ের অন্তত দশ জায়গায় তোমাকে থেমে নিজে একটা সারি ভরাট করতে বলা হবে।
যেটা সত্যিকারের XOR, সত্য-সারণি আর NAND
আর দুই চিহ্নের দীর্ঘ পথ
২১টি বই এক ডাউনলোডে — বাংলা, ইংরেজি ও ইন্টার্যাকটিভ সংস্করণ — আর ভবিষ্যতের প্রতিটা খণ্ড, যেদিন আসে সেদিনই।
পরমাণু থেকে পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত বিদ্যুৎ — ১৪১ পাতা, ৫৪ অধ্যায় — সঙ্গে একটি ইন্টার্যাকটিভ সংস্করণ, যার ছবিগুলো সত্যিই নাড়াচাড়া করা যায়।
কোনো কিছু কেন অন্য কিছুর সঙ্গে জুড়ে থাকে। ইলেকট্রন থেকে শুরু করে রাসায়নিক বন্ধন — লবণ, পানি, হীরা আর ডিএনএ, সবই একই ভাবনায় ব্যাখ্যা করা।